শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৫

#

টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মোস্তাফিজুর রহমান। ছবি: ক্রিকইনফো

মোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। ঢাকার মিরপুর শেরেবাংলায় তার স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।

মিরপুরে গত রাতে (মঙ্গলবার, ২২শে জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজের করে নিয়েছে বাংলাদেশ। লিটন দাস-মোস্তাফিজদের সিরিজ জয়ের পর আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) হালনাগাদ করেছে সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে। নতুন র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে, টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন তিনি। 

বাংলাদেশের বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬৫৩। পাকিস্তানের বিপক্ষে দুই টি-টোয়েন্টি খেলে ২.৮৬ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। সমান ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের আর্শদীপ সিং যৌথভাবে ৯ নম্বরে অবস্থান করছেন মোস্তাফিজের সঙ্গে। আর্শদীপ এগিয়েছেন এক ধাপ।

মোস্তাফিজের সতীর্থদেরও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন শেখ মেহেদী হাসান। তার রেটিং পয়েন্ট ৬৩৩। এ ছাড়া ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৭ ও ৩৭ নম্বরে অবস্থান করছেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। তাসকিন ও তানজিম সাকিব এগিয়েছেন এক ও ৯ ধাপ।

তানজিম সাকিবের সমান ৫৩৫ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৩৭ নম্বরে অবস্থান করছেন কুলদীপ যাদব। তাসকিন, তানজিম সাকিব দুজনেই চলমান পাকিস্তান সিরিজে নিয়েছেন তিনটি করে উইকেট। বড় লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরিও। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে এখন ২৯ নম্বরে হেনরি।

মোস্তাফিজুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250