বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ: রাষ্ট্রপতি *** নেপাল-তিব্বতে আকস্মিক ভয়াবহ বন্যায় নিহত ২৭০ ছাড়াল *** ভারতে খাবারের থালায় ‘সিংহম’-এর হানা—কে এই তুকারাম মুন্ধে *** নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০, কোন দেশের কতজন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

শাহবাগ ছাড়লেন রিকশাচালকরা, দিলেন ৭২ ঘণ্টার আলটিমেটাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভের পর শাহবাগ মোড় ছেড়েছেন প্যাডেল রিকশাওয়ালারা। আগে প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলতো না। তখন প্যাডেল রিকশা পর্যাপ্ত ভাড়া পেত। এখন সবখানে অটোরিকশা চলে, কেউ কিছু বলে না। ফলে প্যাডেল রিকশাওয়ালারা কোনো ভাড়া পায় না। আগের নিয়মে অটোরিকশা বন্ধ করলে তারা ভাড়া পাবে। রিকশাচালকদের এমন দাবি। এ সময় তারা অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন।

সোমবার (২৬শে আগস্ট) সকাল ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। ফলে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ ছেড়ে দেন তারা।

এ সময় তারা অটোরিকশা বন্ধের দাবিতে ‘চলবে না চলবে না—অটোরিকশা চলবে না’, ‘অবৈধ অটোরিকশা-চলতে দেওয়া হবে না’, ‘বাংলাদেশে বৈষম্য-মানি না মানব না’, ‘জ্বালো রে জ্বালো-আগুন জ্বালো’, ইত্যাদি স্লোগান দেন।

আরও পড়ুন: আনসারদের বিশৃঙ্খলার ঘটনায় সেনাবাহিনীর বিজ্ঞপ্তি

মোবারক আলী নামের একজন রিকশাচালক বলেন, ভাড়া না পেলে আমাদের পেট কীভাবে চলবে? আমাদের সংসার কেমনে চলবে? তাই আমাদের দাবি আগে যেমন মেইন রাস্তায় অটোরিকশা চলত না, সেই নিয়ম আবার চালু করতে হবে। এটা না হলে না খেয়ে মরবো। আমাদের দাবি সহজ আর এর সমাধানও সহজ। সরকার চাইলেই আগের নিয়ম চালু করতে পারে। তাদেরকে এটা করার জন্য আমরা ৭২ ঘণ্টা সময় দিচ্ছি।

এসি/ আই.কে.জে/

শাহবাগ রিকশাচালক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250