মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

৭ ম্যাচে তৃতীয় হ্যাটট্রিক রোনালদোর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ৫ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

আল-নাসরের জার্সিতে রীতিমত ইতিহাস লিখছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আগের ম্যাচে জোড়া গোল করে দলকে ফাইনালে তুলেছিলেন। এবার সৌদি প্রো লিগেও গড়লেন নতুন মাইলফলক। রোনালদোর হ্যাটট্রিকে জয় পেয়েছে আল-নাসর। সর্বশেষ ৭ ম্যাচের তিনটিতেই হ্যাটট্রিক করেছেন সি’আর সেভেন।

রোববার (৫ই মে) কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের আল-আউয়াল পার্কে আল-ওয়েহদাকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে গ্লোবাল ওয়ানরা। পর্তুগিজ তারকার হ্যাটট্রিকের দিনে একটি করে গোল করেছেন ওটাভিও এডমিলসন, সাদিও মানে ও মোহাম্মেদ আল-ফাতিল।

ম্যাচ জুড়ে দাপট নিয়ে লড়ে নাসর। প্রথমার্ধে জোড়া আঘাত হানেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। ম্যাচের পঞ্চম ও ১২তম মিনিটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন সি’আর সেভেন।

আরো পড়ুন : এবার বাজারে ‘হালাল’ পানীয় আনছেন মেসি

এরপর ম্যাচের ১৮তম মিনিটে ওটাভিও ও ৪৫তম মিনিটে সাদিও মানের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় গ্লোবাল ওয়ান।

বিরতি থেকে ফিরে নিজের হ্যাটট্রিক আদায় করেন রোনালদো। আল-নাসরের জার্সিতে সবমিলিয়ে রোনালদোর ষষ্ঠ হ্যাটট্রিক এটি। এ ছাড়া ক্যারিয়ারে এটি তার ৬৬তম হ্যাটট্রিক। এর মধ্যে ৩০টি বয়স ৩০ হওয়ার আগে আর ৩০-এ পা রাখার পর করলেন ৩৬টি।

চলতি মৌসুমে সৌদি প্রো লিগে ২৭ ম্যাচে ৩২ গোল করে সর্বোচ্চ স্কোরারের শীর্ষস্থান আরও মজবুত করলেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে রোনালদোর গোল দাঁড়াল ৪০টি।

ম্যাচের ৮৮তম মিনিটে আল ওয়েহদা জালে বল জড়ান আল-ফাতিল। আর তাতে জয় নিশ্চিত হয় নাসরের।

এই জয়ে ৩০ ম্যাচে ২৪ জয় ও দুই ড্রয়ে ৭৪ পয়েন্টে দুইয়ে আল-নাস্‌র। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আল-হিলাল।

এস/ আই.কে.জে/


ক্রিস্টিয়ানো রোনালদো হ্যাটট্রিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250