শুক্রবার, ২০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সমর্থকদের সমালোচনায় হাসি পায় সাকিবের!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৭ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

এক সপ্তাহ পরেই বিশ্বকাপের প্রস্তুতির জন্য জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশে ক্রিকেট দল। ৩রা মে শুরু হওয়া এই সিরিজের শুরুতে বাংলাদেশ দল পাচ্ছে না তাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বিশ্বকাপের আগে এত গুরুত্বপূর্ণ সিরিজের শুরুতে সাকিবের না থাকা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে বিস্তর আলোচনা-সমালোচনা। অবশ্য যাকে নিয়ে এতো আলোচনা সেই সাকিব নিজেই জানালেন এসব দেখলে হাসি পায় তার।

শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলার পরই ওমরাহ পালন করতে সৌদি আরব যান সাকিব। সেখানে ওমরাহ পালনের পর ঈদুল ফিতর পরিবারের সঙ্গে কাটাতে মার্কিন যুক্তরাষ্ট্রে যান সাকিব। তারপর থেকে যুক্তরাষ্ট্রেই আছেন তিনি। সামনে জিম্বাবুয়ের সাথে গুরুত্বপূর্ণ সিরিজের আগে সাকিবের মতো খেলোয়াড় দেশের বাইরে থাকায় সামাজিক মাধ্যমে বিস্তর আলোচনা চলছে। সেই আলোচনা-সমালোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে এবার কথা বলেছেন সাকিব।

আরো পড়ুন : ছক্কা মেরে ‘সরি’ বললেন পন্ত

জিম্বাবুয়ে সিরিজ খেলবেন সাকিব সেটি আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে তিনি এও জানান জিম্বাবুয়ে সিরিজের আগে সাকিব দেশে ফিরলেও জিম্বাবুয়ে সিরিজের আগে সাকিব দেশে আসলেও দলে না যোগ দিয়ে তিনি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলবেন। এই নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। সমর্থকরা অনেকেই এই সিদ্ধান্তে সাকিবের সমালোচনা করেন।

এবার সাকিব নিজেই সেই সমালোচনার উত্তর দিলেন। তিনি অনুষ্ঠানটি নিজের বক্তব্যে জানান এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এত আলোচনায় হাসি পায় তার। 

সাকিব বলেন, ‘আমেরিকা থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে সময় পাই না। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায় যে মানুষ কত রকম চিন্তা করতে পারে। যা হয়েছে বিসিবি আর আমার আলোচনার মধ্যেই হয়েছে। কারণ, আমাদের অন্যান্য খেলোয়াড়দেরও দেখা জরুরি। বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কী অবস্থায় থাকতে হবে, সে প্রস্তুতিটা নিতে পারি।’

এস/  আই.কে.জে

শ্রীলঙ্কা সাকিব আল হাসান জিম্বাবুয়ে সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা

🕒 প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250