মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ

শাকিবের ‘প্রিন্স’-এ যুক্ত হলেন শাহরুখ-রণবীরের সিনেমার ডিওপি অমিত রায়

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় যুক্ত হলেন বলিউডের ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) অমিত রায়। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।

প্রিন্স সিনেমায় অমিত রায়ের যুক্ত হওয়ার খবর জানিয়ে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘প্রিন্স এখন কিংবদন্তীর লেন্সে! বাংলাদেশি সিনেমা এবার দেখতে যাচ্ছে এমন ভিজ্যুয়াল, যা আগে কখনো দেখা যায়নি।’

নির্মাতা রামগোপাল ভার্মার টিমে যুক্ত হয়ে চিত্রগ্রাহক হিসেবে নিজের যাত্রা শুরু করেন অমিত রায়। কাজ করেছেন ‘নিঃশব্দ’, ‘দাস কাহানিয়া’, ‘সরকার রাজ’, ‘দম মারো দম’, ‘লাভ আজকাল’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’- এর মতো সিনেমার চিত্রগ্রাহক হিসেবে।

অমিত রায়ের যুক্ত হওয়া প্রসঙ্গে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘আমরা শুরু থেকেই বলছিলাম প্রিন্স হবে লার্জার দ্যান লাইফ এক্সপেরিয়েন্স। সেই ভিশনকেই শক্তিশালী করতে আমাদের সঙ্গে যুক্ত হলেন অমিত রায়। আমি নিশ্চিত, তিনি বাংলাদেশের দর্শকদের জন্য এমন ভিজ্যুয়াল নিয়ে আসবেন, যা আগে কেউ দেখেনি।’

প্রিন্স সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে তিন নায়িকাকে। এর মধ্যে দুটি পরিচিত মুখ আর একটি চরিত্রে লঞ্চ করা হবে নতুন মুখ। তবে এখনো ঘোষণা করা হয়নি নায়িকাদের নাম৷ আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে ‘প্রিন্স’।

জে.এস/

শাকিব খান বাংলা সিনেমা অমিত রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250