বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

বাংলাদেশ সীমান্তের জন্য ৫ হাজার বডিক্যাম পাচ্ছে বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

ভারত ও বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের পাঁচ হাজার বডিক্যামেরা দেওয়া হচ্ছে। ছোট এসব ভিডিও ক্যামেরা শরীরের সঙ্গে সংযুক্ত থাকে। কাজগপত্রবিহীন বাংলাদেশিদের ফেরত পাঠানোর দৃশ্য ও তথ্যপ্রমাণ রেকর্ড রাখা এবং কর্তব্যরত বিএসএফ সদস্যদের ওপর হামলার ঘটনা পর্যবেক্ষণ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতীয় নিরাপত্তা সংস্থার একাধিক সূত্র বার্তা সংস্থা পিটিআইকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো আরও জানিয়েছে, ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তের নির্দিষ্ট কিছু সীমান্তচৌকিতে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য বিশেষ যন্ত্রপাতিও দেওয়া হচ্ছে। এসব যন্ত্রের মাধ্যমে কাগজপত্রবিহীন বাংলাদেশিদের আঙুলের ছাপ নেওয়া ও চোখ স্ক্যান করে তা বিদেশি নিবন্ধন দপ্তরে পাঠানো হবে।

গত বছরের ৫ই আগস্ট বাংলাদেশে ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করতে বিএসএফের সক্ষমতা বাড়াতে এ দুটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি ‘সমন্বনিত পর্যালোচনার’ পর বিএসএফ সদর দপ্তরের প্রস্তাবিত এ দুটি উদ্যোগ অনুমোদন দিয়েছে।

জে.এস/

বিএসএফ বাংলাদেশ-ভারত সীমান্ত ভারত-বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250