বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্কেলভুক্ত মাস্টাররোল কর্মচারীদের নিয়মিত করবে ডিএনসিসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক (দক্ষ-অদক্ষ) কর্মচারীদের স্কেলভুক্তকরণ এবং স্কেলভুক্ত মাস্টাররোল কর্মচারীদের নিয়মিত করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। সেই লক্ষ্যে এসব বিষয় যাচাই করে সুপারিশ প্রণয়নের জন্য ৬ সদস্যের কমিটি গঠন করেছে ডিএনসিসি।

রোববার (৬ই অক্টোবর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য  জানিয়েছে।

এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে এই কমিটিকে দায়িত্ব প্রদান করেছেন।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক গণমাধ্যমকে জানান, গঠিত কমিটি দৈনিক মজুরি ভিত্তিক (দক্ষ-অদক্ষ) কর্মচারীদের স্কেলভুক্তকরণ ও স্কেলভুক্ত মাস্টাররোল কর্মচারীদের নিয়মিত করার জন্য বিদ্যমান আইন ও বিধি-বিধান পর্যালোচনা করে সুপারিশ, মতামত পেশ করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

আরও পড়ুন: সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার

কমিটিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তাকে আহ্বায়ক এবং সহকারী সচিবকে সদস্য করা হয়েছে।

কমিটির বাকি সদস্যরা হলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) এবং সহকারী আইন কর্মকর্তা।

এসি/কেবি

ডিএনসিসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

🕒 প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250