রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব *** ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬

তেলের দাম কমায় কমছে বাস ভাড়া

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ডি‌জে‌লের দাম দুই দফায় লিটা‌রে ৩ টাকা কমায় বাস ভাড়া প্রতি কি‌লো‌মিটা‌রে ৩ পয়সা কমানোর সুপারিশ ক‌রে‌ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণ কমিটি। 

তবে, সরকারের অনু‌মোদন পে‌লেই হ্রাসকৃত ভাড়া কার্যকর হ‌বে।

সোমবার (১লা এপ্রিল) রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে ভাড়া নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। বাস মালিকরাও ভাড়া কমা‌নোর সুপারিশে একমত পোষণ করেন।

বিআর‌টিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকে জানান, ভাড়া কমা‌নোর সুপারিশ আজই মন্ত্রণালয়ে পাঠা‌নো হ‌বে। সরকার প্রজ্ঞাপন জারি করলে তা কার্যকর হ‌বে।

কমিটির সুপারিশ অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা-চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ৪২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।

ওআ/ আই.কে.জে/ 


বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250