বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত

বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ২২শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘পাঠান’ সিনেমার মুক্তি দিয়ে শুরু হয় বাংলাদেশে বলিউডের সিনেমার আমদানি। একই সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায় আরো বেশ কয়েকটি ছবি। যার মধ্যে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা ব্যাপক সাড়া ফেলে দর্শকদের মাঝে। 

সেই ধারাবাহিকতায় এবার দক্ষিণী জনপ্রিয় সিনেমা  ‘পুষ্পা’র  দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ছবিটি দেশে আনার প্রস্তুতি নিয়েছে। 

অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন ইতোমধ্যেই ‘পুষ্পা ২—দ্য রুল’র ভারতীয় পরিবেশকের সঙ্গে আলোচনা সেরে রেখেছেন। সিনেমাটি বাংলাদেশে হিন্দিতেই মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কারণ বিদেশি সিনেমা আমদানি নীতিমালায় রয়েছে যে, কোনো সিনেমার বাংলা ডাবিং বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না।

এ বিষয়ে অনন্য মামুন বললেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই পুষ্পা-২ ভারতে বাংলায় মুক্তি পেলেও এখানে আমরা হিন্দি ভার্সনই মুক্তি দেব। এখন প্যান ইন্ডিয়ান অনেক ছবিই বাংলায় ডাবিং হচ্ছে। কিন্তু আমরা কখনোই হিন্দি ছাড়া বাংলা ডাবিংয়ে মুক্তি দেব না।’

আরো পড়ুন‘সামর্থ্য থাকলে সব এতিম শিশুর দায়িত্ব নিতাম’

২০২১ সালে মুক্তি পেয়েছিল সুকুমার পরিচালিত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘পুষ্পা—রাইজ’। যেখানে প্রধান চরিত্রে ছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। প্রথম সিনেমায় ব্যাপক সাফল্যের পর দ্বিতীয় সিক্যুয়েল নিয়েও হাজির হচ্ছে নির্মাতা। ভারতীয় গণমাধ্যমকে সিনেমার একটি সূত্র জানায়, আগামী ১৫ই আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা টু’। আল্লু অর্জুন চলতি মাসেই তার অংশের সিনেমাটির শুটিং শেষ করবেন এবং জুনের মধ্যে সিনেমার বাকি শুটিং শেষ হবে। তাই সিনেমাটি দেরি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

তেলুগুর পাশাপাশি আগের কিস্তি মুক্তি পেয়েছিল তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড় ও হিন্দিতে। এবার ভাষাগুলোর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাও। এরইমধ্যে সিনেমার টাইটেল গান ‘পুষ্পা পুষ্পা’ বাংলায় মুক্তি পেয়ে বেশ প্রশংসিত হয়েছে। ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

এসি/ আই.কে.জে/


বাংলাদেশ ‘পুষ্প ২: দ্য রুল’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250