মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

নজরুল পদক পেলেন ওস্তাদ ইয়াকুব আলী খান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২৮শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল পদক-২০২৫’ পেলেন নজরুল সংগীতশিল্পী ও গবেষক ওস্তাদ ইয়াকুব আলী খান। ২৫শে মে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে নজরুলসংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ওস্তাদ ইয়াকুব আলী খানের হাতে এ পদক তুলে দেওয়া হয়।

নজরুল পদক পেয়ে নিজের অনুভূতি জানিয়ে ওস্তাদ ইয়াকুব আলী খান বলেন, ‘নজরুল বিশ্ববিদ্যালয় আয়োজিত নজরুল পদক-২০২৫ প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমার ভীষণ ভালো লেগেছে। এত চমৎকার, পরিপাটি আর গোছানো অনুষ্ঠান কমই দেখেছি। আমার প্রতি সবার শ্রদ্ধা ভালোবাসা দেখে আবেগাপ্লুত হয়েছি। আমাকে এইপদক দেওয়ায় আয়োজকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।'

উল্লেখ্য, বাংলাদেশের সংগীতাঙ্গনে ওস্তাদ ইয়াকুব আলী খান সুপরিচিত এক নাম। ১৯৭৯ সালে ঢাকা মেডিকেল কলেজ আয়োজিত আশরাফ স্মৃতি স্বর্ণপদক অনুষ্ঠানে ওস্তাদ ইয়াকুব আলী খান প্রথম স্থান অর্জন করেন। সারাদেশের নজরুল সংগীতশিল্পীরা অংশ নিয়েছিলেন এ প্রতিযোগিতায়। 

এরপর আরও নানা সম্মাননায় ভূষিত হয়েছেন এ শিল্পী। ২০০০ সালে চট্টগ্রাম মুসলিম হলে উচ্চাঙ্গসংগীত সম্মেলনে দেশ-বিদেশের ওস্তাদদের সামনে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে তাকে ‘ওস্তাদ’ উপাধিতে আখ্যায়িত করা হয়।

এইচ.এস/

সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250