রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের *** হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মোট ১০৯৬ *** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২১৫৮ জন ভর্তি *** ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং *** ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কর্তৃপক্ষ বলছে গুজব *** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে রেখে অন্যদের ছেড়ে দিয়েছে পুলিশ *** দক্ষিণ আফ্রিকার ২ প্রধান শহরে বন্দুক হামলায় নিহত ২৭ *** সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ চাইল খেলাফত মজলিস *** মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়: শফিকুর রহমান

দিনে ৩৫ কোটি টাকার আম বিক্রি কানসাটে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

দেশের সবচেয়ে বড় আম বাজার চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাজার। এই আম বাজারে দিনে অন্তত ৩০-৩৫ কোটি টাকার আম কেনাবেচা হয়।

তবে সম্প্রতি শাটডাউন-কারফিউয়ের প্রভাবে আমের বেচাকেনা নেমে এসেছিল ৮ থেকে ১০ কোটিতে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। দৈনিক ৩০ থেকে ৩৫ কোটি টাকার আম বিক্রি হচ্ছে এই বাজারে।

আরো পড়ুন : ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক

সোমবার (২৯শে জুলাই) কানসাট আম আড়তদার সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু গণমাধ্যমকে জানান, কোটা আন্দোলনের প্রভাব পড়েছিল আম বাজারেও। সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছিল না আমভর্তি ট্রাক। তবে এখন অনেকটা স্বাভাবিক। এখন দৈনিক ৩০ থেকে  ৩৫ কোটি টাকার আম বিক্রি হচ্ছে। প্রতিদিন প্রায় ৫০০ আড়তে কেনাবেচা হয় আম। কাজ করছেন হাজারো শ্রমিক।

এই বাজারে আশ্বিনা, ফজলি, আম্রপালি, ব্যানানা ম্যাংগো, বারি-৪, বারি-১১, হাড়িভাঙা, গৌড়মতিসহ বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে।

এবার জেলায় চার লাখ ৫০ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। যা গতবছর ছিল চার লাখ ২৫ হাজার টন।

এস/কেবি


আম কানসাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250