শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

মিলারসহ ২২৭ মার্কিনির ওপর রুশ নিষেধাজ্ঞা জারি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারসহ ২২৭ জন মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। এই নিষেধাজ্ঞার ফলে এখন থেকে এসব মার্কিন কর্মকর্তা ও নাগরিক রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৪ই মার্চ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে জানায়, এই ২২৭ আমেরিকান নাগরিক বর্তমান মার্কিন প্রশাসনের রুশবিরোধী মনোভাবের রূপরেখা, তা বাস্তবায়ন, পক্ষাম্বলন এবং সরাসরি রাশিয়াবিরোধী পদক্ষেপের সঙ্গে জড়িত। তাই এদের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরো পড়ুন: ভারতে চললো প্রথম চালকবিহীন ট্রেন

এই তালিকায় রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার, রাশিয়ায় মার্কিন সাবেক রাষ্ট্রদূত জন সুলিভান, আমেরিকার সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান, এফবিআইয়ের বিশেষ এজেন্ট নিল সোমারস এবং অ্যারন স্টেকেটি, মার্কিন সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার অ্যান্ড্রু রোহলিং, নিউক্লিয়ার এনার্জির সহকারী সেক্রেটারি ক্যাথরিন হাফ, প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুলি সেরকেরা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু লাইট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব কমার্স ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যানালাইসিস গ্র্যান্ট হ্যারিসসহ ২২৭জন। 

নতুন এই রুশ নিষেধাজ্ঞা নিয়ে বর্তমানে আমেরিকার ২ হাজার ৭৮ জন মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। 

সূত্র:তাস

এইচআ/ 

ম্যাথিউ মিলার রুশ নিষেধাজ্ঞা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250