রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত! *** সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের *** বাংলাদেশ দলকে মুশফিকের বিদায় *** আওয়ামী লীগের চাপে কঠোর অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে ফিরবে তারেক সরকার, বিশ্লেষকদের অভিমত *** কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী *** কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা *** রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী

টালিউডে তৈরি হচ্ছে ‘পরীমণি’ নামের সিনেমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ পূর্বাহ্ন, ২৫শে আগস্ট ২০২৫

#

‘পরীমণি’ সিনেমার শেষ দিনের শুটিংয়ে শিল্পী ও কলাকুশলীরা। ছবি: সংগৃহীত

এ বছরের শুরুতে টালিউডে অভিষেক হয়েছে পরীমণির। অভিনয় করেছেন দেবরাজ সিনহার ‘ফেলুবক্সি’ সিনেমায়। আবারও টালিউড সিনেমার সঙ্গে জড়াল পরীমণির নাম। টালিউডে তৈরি হচ্ছে ‘পরীমণি’ নামের সিনেমা। তবে বেশি রহস্য না করে আগেই বলে দেওয়া ভালো, সিনেমাটি বাংলাদেশের চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে নয়। এতে তিনি অভিনয়ও করেননি।

‘পরীমণি’ সিনেমাটি তৈরি হচ্ছে ভৌতিক গল্পে। ভৌতিক রহস্যের মোড়কে সামাজিক সমস্যার গল্প বলা হবে এতে। পরিচালনায় সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দে। গল্পের কেন্দ্রে আছে পরী নামের এক সাধারণ কিশোরী। আপাতদৃষ্টিতে তার জীবন স্বাভাবিক হলেও রয়েছে এক অতীত, যাতে মিশে আছে ভয়, ভালোবাসা, অপরাধ ও দায়িত্ববোধ।

নির্মাতারা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, পরীমণি শুধু একটি সিনেমা নয়, এটি এক প্রতিরোধের কণ্ঠস্বর, এক নিঃশব্দ আর্তনাদের প্রতিচ্ছবি।

পরিচালক সৌভিক দে বলেন, ‘পরীমণি শুরু হয়েছিল একটি হরর গল্প হিসেবে। পরবর্তীতে গল্পটি নিয়ে কাজ করতে গিয়ে বুঝলাম, এটি আসলে আমাদের সমাজের প্রতিফলন। যেখানে অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিকতার আবরণের নিচে লুকিয়ে থাকে ভয়ের উপাদান। এই সিনেমার মাধ্যমে আমরা অতিপ্রাকৃতিক বিষয় এবং সামাজিক বাস্তবতাকে মেলানোর চেষ্টা করেছি।’

পরীমণি সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী। আরও আছেন রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, প্রজ্ঞা গোস্বামী প্রমুখ। গত মাসে শেষ হয়েছে শুটিং। নির্মাতারা জানিয়েছেন, দীপাবলি উপলক্ষে আগামী অক্টোবরে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি।

জে.এস/

পরীমণি বাংলা সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও

🕒 প্রকাশ: ০১:১৭ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত!

🕒 প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250