সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

রোনালদোর গোলেই এগিয়ে আল নাসর!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে আল ওয়াহদার বিপক্ষে আল নাসরের ম্যাচ শুরু হতে দেরি হওয়ায় ক্ষমা চাইলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচে তিনি একটি গোল করেন এবং আদায় করেন একটি পেনাল্টি। তার দল আল নাসর জয় পায় ২-০ ব্যবধানে।

ম্যাচের ৪৮ মিনিটে গোল করেন রোনালদো। এরপর শেষ মুহূর্তে একটি পেনাল্টিরও সুযোগ তৈরি করেন তিনি। তবে পেনাল্টি নিজে না নিয়ে দেন সতীর্থ সাদিও মানেকে। স্পট কিকে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন সাদিও মানে।

আল নাসর জয় পেয়েছে। তবে এই ম্যাচে তাদের বেশ ধকল গেছে দলীয় বাস নির্ধারিত সময়ে ভেন্যুতে পৌঁছতে না পারায়। নির্ধারিত সময়ের নয় মিনিট পর স্টেডিয়ামে পৌঁছায় দল, যার ফলে ম্যাচ শুরু হতে এক ঘণ্টা দেরি হয়।

আরো পড়ুন : এলোমেলো ক্রিকেট থেকে বের হওয়ার পথ খুঁজছেন শান্ত!

ম্যাচের পর রোনালদো সৌদি স্পোর্টস চ্যানেল এসএসসি স্পোর্টসকে বলেন, ‘এটি কঠিন একটি ম্যাচ ছিল। প্রথমার্ধটি কঠিন ছিল, কারণ দীর্ঘ তিন ঘণ্টা আমাদের বাসযাত্রা করতে হয়েছে, তীব্র যানজটের কারণে রাস্তা বন্ধ ছিল।’

‘আমি আল নাসরের পক্ষ থেকে ম্যাচ দেরিতে শুরু হওয়ার জন্য ক্ষমা চাইছি। এটি আর কখনো হওয়া উচিত নয়। দুঃখিত’-যোগ করেন ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকা।

এই মৌসুমে রোনালদো সৌদি প্রো লিগের শীর্ষ গোলদাতা। মৌসুমে তিনি এখন পর্যন্ত ১৭টি গোল করেছেন, যা আল ইত্তিহাদের করিম বেনজেমার চেয়ে এক গোল বেশি।

এস/ আই.কে.জে


আল নাসর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250