শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এলোমেলো ক্রিকেট থেকে বের হওয়ার পথ খুঁজছেন শান্ত!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৭ পূর্বাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরে শেষ হয়ে গেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতলেও কোনো লাভ হবে না।

কেন বাংলাদেশ আইসিসি টুর্নামেন্টে বারবার এমন ব্যর্থ হয়? অথচ ঘরের মাঠে বা দ্বিপাক্ষীয় সিরিজ হলে মাঝেমধ্যেই বড় দলগুলোকে হারিয়ে থাকে বাংলাদেশ।

শান্তও সেই বাস্তবতা মেনে নিচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা সিরিজ জিতলেও বেশির ভাগ সময় ঘরের মাঠে জিতি। দেশের বাইরে সিরিজ কমই জেতা হয়। আইসিসি ইভেন্টেও একই অবস্থা। একদিন বোলিং ভালো হয় না, আরেক দিন ব্যাটিং খারাপ হয়, আরেক দিন ফিল্ডিং খারাপ হয়। কেমন যেন এলোমেলো ক্রিকেট হয়। আমাদের এটা থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সম্মিলিতভাবে ভালো করার উপায় বের করতে হবে।’

আরো পড়ুন : ৪৫টি কারাগারে দেখানো হচ্ছে ভারত–পাকিস্তান ম্যাচ

নিউজিল্যান্ডের বিপক্ষে টেনেটুনে ২৩৬ রানের পুঁজি। এই সংগ্রহ নিয়ে জেতার আশা করা কঠিন। তারপরও কিউইদের শুরুতে একটু কাঁপিয়েই দিয়েছিলেন দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

বোলাররা চেষ্টা করেছেন, তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা উচিত না বলে মনে করেন শান্ত, ‘বোলিংয়ে আমরা খুবই ভালো শুরু করেছিলাম। কিন্তু ওরাও (নিউজিল্যান্ড) পরে ভালো ব্যাটিং করে। বোলারদের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করতে পারতাম না। তারা খুবই ভালো করেছে।’

শান্ত যোগ করেন, ‘বোলিং ইউনিট হিসেবে আমরা ভালো করলেও ব্যাটিং–ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে। একই ভুল আমরা বারবার করছি। এরপর থেকে চেষ্টা করব এই জায়গায় বদল আনতে।’

এস/ আই.কে.জে


শান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250