বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

সব অপরাধের বিচার হবে : হাইকোর্ট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট বলেছেন, সব অপরাধের বিচার হবে। রোববার (১লা সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের বেঞ্চ এ মন্তব্য করেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান রিটকারীকে আশ্বস্ত করে বলেন, ‘যারা ছাত্র-জনতাকে গুলি করার নির্দেশ দিয়েছেন এবং গুলি করেছেন, তাদের বিচার নিয়ে সরকার খুবই আন্তরিক। এই গুলির নির্দেশ দিয়েছে ব্যক্তি, অপরাধ করেছে ব্যক্তি, দল নয়।’

একই সঙ্গে রিটকারী পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে জানতে চাইলে আদালত বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই সুইস ব্যাংক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে অর্থ ফেরত আনার বিষয়ে আলোচনা করেছেন। সরকার এ বিষয়ে খুব আন্তরিক। সব অপরাধের বিচার হবে।’

আরও পড়ুন: টুকু-পলক-জয়-আহমদ-সোহায়েল-সৈকত ফের রিমান্ডে

এদিন আদালত ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং রিটের পক্ষে ছিলেন আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া।

এর আগে, গত ২৭শে আগস্ট, ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দায়ের করা রিটের শুনানি শেষে আজকের দিন ধার্য করা হয়েছিল।

এসি/ আই.কে.জে/

হাইকোর্ট অপরাধের বিচার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250