শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: মাহফুজ আনাম *** এবারও ভিন্ন আবহে এল ঐতিহাসিক ৭ই মার্চ *** বিএনপিকে ‘খুশি’ রেখে মেয়াদ পূর্ণ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন *** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

আমেরিকা থেকে আসা খেলনা বাক্সে মিললো কোটি টাকার মাদক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে ডাকযোগে রঙিন মোড়কের প্যাকেটে কিছু পার্সেল আসে ঢাকায়। প্যাকেটগুলো দেখে মনে হয় যেন ভেতরে শিশুদের খেলনা, খাবার রাখা। তবে পার্সেলের ঠিকানা ভুয়া প্রমাণিত হওয়ায় সন্দেহ হয় ডাক কর্মকর্তাদের। এরপর এসব প্যাকেট যাচাই করতে গেলে সেখান থেকে বের হয়ে আসে কোটি কোটি টাকা মূল্যের মাদক।

মঙ্গলবার (২৩শে এপ্রিল) এই মাদক উদ্ধারের পর এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতাররা হলেন, মো. রাসেল মিয়া (২০), রমজান মিয়া (২১), মো. ইমরান রাজ (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরের পরিচালক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য হতে আসা একটি পার্সেল জব্দ করা হয়। এ সময় গাঁজার নির্যাস থেকে তৈরি ছয় প্যাকেট টেট্রাহাইড্রো ক্যানাবিল যুক্ত কুশ, আমেরিকান গাঁজার তৈরি নয়টি চকলেট ও ১০টি কেক উদ্ধার করা হয়। যার বাজারমূল্য কোটি টাকা।

আরও পড়ুন: বান্দরবানের ৩ উপজেলার ভোট স্থগিত করল ইসিৎ

তিনি জানান, এসব গাঁজা সিনথেটিকভাবে তৈরি করা হয়, যা বাংলাদেশে উৎপাদিত গাঁজা থেকে শতগুন ভয়াবহ।

তিনি বলেন, পার্সেলের গায়ে কোনো ঠিকানা লেখা ছিল না। কেবল একটা মোবাইল নম্বর দেওয়া ছিল। সেই সূত্র ধরে তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টটা কথা স্বীকার করেছে। তারা বেশ কিছুদিন ধরে এ ব্যবসা করছিলেন। তাদের সঙ্গে আর কারা জড়িত তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে।

এসকে/ 

আমেরিকা মাদক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250