রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

আখের রস কি শরীরের জন্য নিরাপদ?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

আসছে গরম, বাহিরে বের হলেই গলা ভেজাতে চুমুক দেন অনেকেই বিভিন্ন শরেবতে। গরমকালে পিপাসা মেটাতে শুধু পানি বা কৃত্রিম চিনি দেওয়া পানীয়ের চেয়ে অনেক ভালো আখের রস। কিন্তু প্রতি দিন নিয়ম করে আখের রস খাওয়া কি ভালো? সকলেই কি তা খেতে পারেন?

আরো পড়ুন : দুধের চেয়েও ১০ গুণ বেশি ক্যালসিয়াম যেসব খাবারে

পুষ্টিবিদেরা বলছেন, বিভিন্ন রকম খনিজ এবং গ্লুকোজ়ে সমৃদ্ধ আখের রস তৎক্ষণাৎ শরীরে বল আনতে দারুণ কাজ করে। শুধু পিপাসা মেটানোই নয়, ইলেক্ট্রোলাইটের সমতা বজায় রাখতেও সাহায্য করে এই রস। ফলে ডিহাইড্রেটেড হওয়ার ভয় থাকে না। আখের মধ্যে রয়েছে ফ্রুক্টোজ় এবং গ্লুকোজ়। এই প্রাকৃতিক শর্করা শরীরের জন্য নিঃসন্দেহে ভালো। পাশাপাশি আখের রসে যে পরিমাণ কার্বোহাইড্রেট রয়েছে, তা অন্য কোনও ফলের রসে নেই। প্রচণ্ড কায়িক পরিশ্রম করলে বা খুব ক্লান্ত লাগলে কৃত্রিম ‘এনার্জি ড্রিঙ্ক’-এর পরিবর্তে এক গ্লাস আখের রস খাওয়াই যায়।

তবে, স্বাস্থ্যকর এই রস কিন্তু রোজ খাওয়া যায় না। কারণ, কতটা আখের রস প্রয়োজন, তা নির্ভর করবে ওই ব্যক্তির বয়স এবং কায়িক শ্রমের পরিমাণ এবং শারীরিক পরিস্থিতির উপর। যাঁদের ডায়াবিটিস রয়েছে কিংবা রক্তে শর্করার মাত্রা বার বার ওঠা-নামা করে, তাঁদের জন্য আখের রস ভালো নয়। হার্ট কিংবা স্থূলত্বের কোনও সমস্যা থাকলে আখের রস না খাওয়াই ভালো।

এস/ আই. কে. জে/ 

আখের রস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250