মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

কৃষি কাজের প্রশিক্ষণ পেলেন তৃতীয় লিঙ্গের ৩১ জন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ১৪ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

কৃষিকাজ করে স্বাবলম্বী হতে গাজীপুরে তৃতীয় লিঙ্গের ৩১ জনকে প্রশিক্ষণ দিয়েছে গাজীপুর জেলা কৃষি অফিস। মঙ্গলবার (১৪ই মে) দুপুরে কালিয়াকৈর উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান। 

তিনি বলেন, গত রোববার ও সোমবার (১২ ও ১৩ই মে) গাজীপুরের সদর উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণপ্রাপ্ত কালু গণমাধ্যমকে জানান, কৃষি কাজে প্রশিক্ষণ পেয়েছি। কীভাবে কৃষি কাজ করতে হয় এটা আগে জানতাম না। এখন আমরা সবাই কৃষি কাজ জানি। এখন ভালোভাবে কাজ করতে পারব।

প্রশিক্ষণ নেওয়া হাসি ও ঝর্ণা গণমাধ্যমকে বলেন, এই এলাকায় অনেক আগে থেকে বসবাস করছি। আমাদের থাকার কোনো জায়গা ছিল না। এখন এই জমিতে অস্থায়ী ঘর করে বসবাস করছি। আগে আমরা পাড়া মহল্লায়, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কাজ করতাম। মানুষের কাছে গেলে কত রকমের কথা শুনতে হতো। এখন কাজ করি জমিতে। এখন কারো বাজে কথা শুনতে হয় না। এখন আমরা ভালো আছি।

আরো পড়ুন: আবারও ভাইরাল ছাত্রলীগ নেতা রুবেল বেপারী

তারা আরও বলেন, ২০২২ সালে আমরা ১০ বিঘা জমি বর্গা পেয়েছি। প্রথম বছর খুব একটা ভালো ফসল ওঠাতে পারিনি। গত বছর ভালো ফলন পেয়েছি। চলতি বছর ধান ও সবজি চাষ করেছি। এবার খুব ভালো হয়েছে। আমাদের ৬ মাসের খাবার হয়েছে। মালিককে ধান ও সবজি দিতে হয়। কিন্তু আপাতত খুব বেশি দিতে হয় না। মালিক চায় যাতে জমিটা পতিত না থাকে।

গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, ৩১ জন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদেরকে গ্রাীস্মকালীন সবজি দেওয়া হয়েছে চাষ করার জন্য।

তিনি বলেন, তারা বর্গা নিয়ে জমি চাষ করে। আমরা তাদেরকে এখন থেকে কৃষি উপকরণ বীজ ও সার দেব।

এইচআ/  

তৃতীয় লিঙ্গ কৃষি প্রশিক্ষণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250