বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৪

#

ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৮শে নভেম্বর) সকালে ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের এক গুরুত্বপূর্ণ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সভায় ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার (২৯শে নভেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মামুনুল হক, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা জালালুদ্দীন, মুফতী বশিরুল্লাহ, মুফতী মুনির হুসাইন কাসেমী, মুফতী কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা মহিউদ্দিন মাসুম প্রমুখ।

ওআ/কেবি


হেফাজত ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250