মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ভোট দিতে না এলে ভোটটা নষ্ট হবে: ১০৫ বছর বয়সী বৃদ্ধা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ২৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বুধবার (২৯শে মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্ডা উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে নাতনি নারগিস আক্তারের হাত ধরে ভোট দিতে এসেছেন ১০৫ বছরের শরিফা বিবি। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধা থর থর করে কাঁপছিলেন।

এ বিষয়ে নাতনি নারগিস আক্তার বলেন, ‘ভোট দিতে আসবেন বলে কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে বসেছিলেন দাদি। ছোটবেলা থেকে দেখে আসছি, ভোট উৎসব নিয়ে দাদির ভীষণ আগ্রহ।’

কথা হয় শতবর্ষী নারী শরিফা বিবির সঙ্গে। তিনি বলেন, ‘ভোট দিতে কেন্দ্রে আসতে আমার খুব ভালো লাগে। ভোট দিতে আসলে পরিচিত অনেকের সঙ্গে দেখা হয়। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকে। আমার মতে, ভোট দিতে না এলে ভোটটা নষ্ট হবে। তাই কষ্ট করে হলেও ভোট দিতে এসেছি।

অশ্রুসিক্ত চোখে শরিফা বিবি আরো বলেন, ‘এখন বয়স হয়েছে, মনে হচ্ছে এটাই শেষ ভোট।’

শরিফা বিবি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্ডা এলাকার মৃত ছাদাই সরদারের স্ত্রী। তিনি ৮ ছেলের জননী। তার মধ্যে তিন ছেলে মারা গেছেন।

সরেজমিনে ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষের পাশাপাশি নতুন তরুণ ভোটার থেকে শুরু করে এবার ছিল বয়োবৃদ্ধাদের ভিড়ও। 

ডামুড্যা উপজেলার সিড্ডা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম সারোয়ার বলেন, ‘আমার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩৫৪টি। এরমধ্যে পুরুষ ভোটার ১ হাজার ১৮৯টি, মহিলা ভোটার সংখ্যা ১ হাজার ১৬৫টি। দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রটিতে ভোট পড়েছে ১৮ শতাংশ।

আরো পড়ুন: ৩০ দিনের শিশুকে নিয়ে ভোটকেন্দ্রে মা

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে শরীয়তপুরের ডামুড্যা ও গোসাইরহাট উপজেলায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুই উপজেলার মোট ৮৮টি কেন্দ্রে ও ৭১৭টি কক্ষে ইভিএমে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেট, বিজিবি সদস্য ও র‍্যাবের টহল টিমসহ পুলিশ-আনসার মোতায়েন রয়েছে। দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ১০ জন প্রার্থী। দুই উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৮৩৮ জন। গোসাইরহাট উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হয়েছেন এমদাদ হোসেন বাবলু মৃধা।

এসি/ আই.কে.জে/


ভোট শরিফা বিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250