মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

৩০ দিনের শিশুকে নিয়ে ভোটকেন্দ্রে মা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ২৯শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনে ৩০ দিনের শিশুকে কোলে নিয়ে ভোট দিতে কেন্দ্রে এসেছেন মা রত্না। এতো ছোট্ট শিশুকে নিয়ে ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে অনেকটাই স্বস্তি প্রকাশ করেন তিনি।

বুধবার (২৯শে মে) সাড়ে ৮টার দিকে আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নের শালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকালে শিশুকে কোলে নিয়ে ভোট দিতে আসেন ওই মা। এ সময় তার সঙ্গে থাকা ৫ বছর বয়সী প্রথম সন্তান ফাহিমও ছিল। ভোট কেন্দ্রে দায়িত্বরত আনসার, পুলিশ সদস্যরাও তাকে সহজে ভোট প্রদানে সহযোগিতা করেন। এ সময় ভোটকেন্দ্রে ভিন্ন আমেজের সৃষ্টি হয়।

শিশুটির বাবা ফারুক ও মা রত্না উপজেলার তারুয়া গ্রামের বাসিন্দা। মা রত্না জানান, ভোটের গুরুত্ব ও দায়িত্বকে বিবেচনা করেই তিনি ভোট দিতে এসেছেন। পছন্দের প্রার্থী বিজয়ী হলে বেশি খুশি হবেন।

ভোটকেন্দ্রে রত্নার সঙ্গে থাকা তার শাশুড়ি রেহেনা বেগম বলেন, নাতিকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে আসতে পেরে অনেকটাই খুশি। এ সময় তার চোখে মুখে হাসির ঝিলিক ছিল।

আরো পড়ুন : মূল পাসপোর্ট ছাড়াই করা যাবে ইতালির ভিসা আবেদন

তিনি বলেন, ভোটকেন্দ্রে এক মাস বয়সী নাতিকে নিয়ে এসেছি। কালের সাক্ষী হয়ে থাকবে আমার নাতি। কেন্দ্রের সুন্দর পরিবেশ থাকায় বেশ ভালোভাবেই ভোট দিতে পেরেছি।

রত্নার স্বামী ফারুক মিয়া বলেন, একটি ভোটের অনেক গুরুত্ব আছে। কেন্দ্রের পরিবেশ ভালো। সেজন্যই সন্তানকে নিয়ে সপরিবারে ভোটকেন্দ্রে আসি। দায়িত্ব ও সচেতনতা থেকেই পরিবারকে নিয়ে ভোটকেন্দ্রে আসি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে বেশ খুশি ফারুক।

এস/ আই.কে.জে/

শিশু ভোটকেন্দ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250