রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

‘লগান’-এর পর ক্রিকেটকেন্দ্রিক নতুন সিনেমায় আমির খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৯ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

২৫ বছর আগে মুক্তি পেয়েছিল ‘লগান’। ক্রিকেটকে কেন্দ্র করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের সেই গল্প এখনো জনপ্রিয়। আমির খানের প্রযোজনায় লগান পরিচালনা করেছিলেন আশুতোষ গোয়ারিকর। এত বছর পর আবার একত্র হচ্ছেন আমির-আশুতোষ। এবারও ক্রিকেটকে কেন্দ্র করে গল্প। তবে লগানের মতো অপেশাদার খেলোয়াড় হিসেবে নয়, নতুন সিনেমায় আমির খানকে দেখা যাবে জাতীয় দলের ক্রিকেটারের চরিত্রে।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এটি হবে ভারতীয় ক্রিকেটের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব লালা অমরনাথের বায়োপিক। তবে ভ্যারাইটি ইন্ডিয়া জানিয়েছে, ১৯৫২ সালের ঐতিহাসিক ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের ওপর ভিত্তি করে তৈরি হবে এই স্পোর্টস ড্রামা। দেশভাগের ক্ষত তখনো টাটকা। সেই প্রতিকূল পরিস্থিতিতে দুই দেশের প্রথম ক্রিকেটীয় লড়াই কীভাবে বন্ধুত্ব, দেশপ্রেম, রাজনীতি ও মানবিক সম্পর্ককে প্রভাবিত করেছিল, তা-ই হবে সিনেমাটির মূল উপজীব্য।

এখনো নাম ঠিক না হওয়া এই সিনেমায় আমির অভিনয় করবেন লালা অমরনাথের চরিত্রে, যিনি ওই ঐতিহাসিক টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট টিমের নেতৃত্ব দেন। এ চরিত্রে অভিনয়ের জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন আমির। তিনি ছাড়া এ সিনেমায় আরও একাধিক তারকাকে দেখা যাবে। তবে তাদের নাম এখনো প্রকাশ করেনি প্রযোজনা প্রতিষ্ঠান।

সিনেমাটি প্রযোজনা করবে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। ‘দিল চাহতা হ্যায়’ ও ‘তালাশ’-এর পর এটি হতে যাচ্ছে এ প্রতিষ্ঠানের সঙ্গে আমিরের তৃতীয় সিনেমা। চিত্রনাট্য লিখেছেন পীযূষ গুপ্ত ও নীরাজ সিং। প্রি-প্রোডাকশন শুরুর জন্য আনুষ্ঠানিক সম্মতি দিয়েছেন আমির। পরিচালকের টিম শিগগিরই লোকেশন রেকির কাজ শুরু করবে। শুটিং হবে এ বছরের নভেম্বর ও ডিসেম্বরে। মুক্তি পেতে পারে ২০২৭ সালের বড়দিন উপলক্ষে।

আশুতোষ গোয়ারিকরের এই সিনেমা ছাড়া এ বছর রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের শুটিং করবেন আমির খান। এতে দেখা যাবে থ্রি ইডিয়টসের ১০ বছর পরের গল্প। প্রথম ভাগের মতো সিকুয়েলেও থাকবে একই রকম হাস্যরস ও ব্যতিক্রমী গল্প।

জে.এস/

আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250