শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

স্থগিত ২০ উপজেলার ভোটগ্রহণ রোববার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ৮ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালে স্থগিত ২০টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ রোববার (৯ই জুন)। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

খুলনার ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা উপজেলা পরিষদে ভোটগ্রহণের জন্য সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে স্থগিত বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় নির্বাচনি সরঞ্জাম পৌঁছেছে।

এ দুই উপজেলায় মোট ভোট কেন্দ্র আছে ১২৯টি। এর মধ্যে ৬০ ভাগ ভোট কেন্দ্রই গুরুত্বপূর্ণ। 

ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নির্বাচনি এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঝালকাঠির রাজাপুরের সহকারি রিটার্নিং অফিসার হাসান মাহমুদ সোয়াইব গণমাধ্যমকে বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম চলমান। আমরা সবার সাথে সার্বিকভাবে সমন্বয় করছি।’

ওআ/


উপজেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250