সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা *** দুর্গাপূজায় ফিটনেসবিহীন নৌযান নিষিদ্ধ, রাতে স্পিডবোট চলাচল বন্ধ *** নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে সৌদি-কাতারের মন্ত্রীদের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক *** স্বাস্থ্য-শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডাকে প্রধানমন্ত্রীর আহ্বান *** জি এম কাদেরকে গ্রেপ্তার দাবিতে উত্তরায় বাসভবনের সামনে বিক্ষোভ, ইট–পাটকেল নিক্ষেপ *** মূল ফটক ও প্রশাসনিক ভবনের তালা ভেঙে চেয়ারে বসলেন চুয়েটের নতুন ভিসি, সঙ্গে বহিরাগত *** বিএনপির নেতাকর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর *** ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট গ্রহণ ২১ জানুয়ারি

অবরোধ স্থগিত, মঙ্গলবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধ কর্মসূচি দুদিনের জন্য স্থগিত করা হয়েছে। দুটি সংগঠনের ডাকে গতকাল রোববার সকালে এ কর্মসূচি শুরু হয়েছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবারের জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়।

গতকাল রোববার সকাল ৬টা থেকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ডাকে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছিল।

পরে বিকেল ৫টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। এর সঙ্গে দুদিনের সঙ্গে অবরোধ কর্মসূচিও স্থগিত করা হয়। বিকেল ৫টার পর থেকে সাজেক সড়কের যানচলাচল স্বাভাবিক হয়।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, গতকাল সকাল ৬টা থেকে সাজেক সড়কের বিভিন্ন জায়গায় আমাদের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বিকেল ৫টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানে কর্মসূচি ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করা হয়।

তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তিনটি দাবি জানিয়েছি: ৪৮ ঘণ্টার মধ্যে জেএসএসের সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নিতে হবে; জেএসএসরা নিরীহ জনগণকে মৃত্যুর হুমকি দিতে পারবে না এবং আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ নিরীহ জনগণের ঘরবাড়ি তল্লাশি করতে পারবে না।

আইনশৃঙ্খলা বাহিনী আমাদের কাছ থেকে দুই দিনের সময় চেয়েছে। আমরা তাদের সোমবার ও মঙ্গলবার দুই দিনের সময় দিয়েছি এই দুই দিনে দাবি আদায় না হলে পুনরায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, দাবি পূরণের আশ্বাসে অবরোধকারীরা তাদের অবরোধ স্থগিত করেছে। সাজেক সড়কে যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

এদিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল রোববার সন্ধ্যা থেকে পর্যটন কেন্দ্রটি বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়া মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।

একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সাজেক ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে বলা হয় বিজ্ঞপ্তিতে।

রাঙ্গামাটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

অবরোধ স্থগিত, মঙ্গলবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় ফিটনেসবিহীন নৌযান নিষিদ্ধ, রাতে স্পিডবোট চলাচল বন্ধ

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250