সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপির নেতা-কর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর *** স্বাস্থ্য-শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডাকে প্রধানমন্ত্রীর আহ্বান *** জি এম কাদেরকে গ্রেপ্তার দাবিতে উত্তরায় বাসভবনের সামনে বিক্ষোভ, ইট–পাটকেল নিক্ষেপ *** মূল ফটক ও প্রশাসনিক ভবনের তালা ভেঙে চেয়ারে বসলেন চুয়েটের নতুন ভিসি, সঙ্গে বহিরাগত *** বিএনপির নেতাকর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর *** ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট গ্রহণ ২১ জানুয়ারি *** ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক আসলে কেমন ছিল *** রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা প্রসঙ্গে মৌলবাদীদের অপপ্রচারের ভিত্তি কী *** সৌদি বিমানবন্দরে হামলা: বাংলাদেশের প্রবাসী আয়, শ্রমবাজার ও ওমরাহ পালনে কতটা ঝুঁকি *** যুবরাজের ভুল হিসাব, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত সমর্থন: ইয়েমেন যুদ্ধে আবার কেন জড়াল সৌদি আরব

জি এম কাদেরকে গ্রেপ্তার দাবিতে উত্তরায় বাসভবনের সামনে বিক্ষোভ, ইট–পাটকেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) গ্রেপ্তারের দাবিতে তার উত্তরার ৭ নম্বর সেক্টরের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল বিক্ষোভকারী।

আজ সোমবার সকালে রাজধানী উত্তরার জাপা চেয়ারম্যানের বাসভবনের সামনে এ বিক্ষোভ করেন বলে জানা যায়।

‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকেরা অংশ নেন। এ সময় তারা বাসভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং জি এম কাদেরের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

বিক্ষোভকারীদের ব্যানারে জি এম কাদেরের প্রতিকৃতির পাশাপাশি লেখা ছিল, ‘জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সঙ্গে যোগাযোগ; জি এম কাদেরের গ্রেপ্তার চাই’ এবং “ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না”।’

কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের অভিযোগ, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন এলেও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ বজায় রাখছে। এ ছাড়া বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি তৎকালীন সরকারকে রাজনৈতিক বৈধতা দেওয়ার ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের সহযোগীদের রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তারা জি এম কাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তবে জি এম কাদেরের উত্তরার ৭ নম্বর সেক্টরের বাসভবনে হামলা চালানোর অভিযোগ করেছে জাতীয় পার্টি। আজ সোমবার সকাল সাড়ে ১০টার পর এই হামলা চালানো হয় বলে জানান জাপা চেয়ারম্যানের প্রেস সচিব শৌর্য দীপ্ত সূর্য।

তিনি বলেন, ‘উত্তরা ৭ নম্বর সেক্টরে ১০০-১৫০ লোক এসে হামলা করে। আমরা পুলিশকে ইনফর্ম করেছি। পুলিশ এখানে এসেছে।’

বেলা ১১টা ৪৯ মিনিটে এক বার্তায় শৌর্য দীপ্ত সূর্য লেখেন, ‌‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, আজ ১২ অক্টোবর সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে একদল দুষ্কৃতকারী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলা করে। জাতীয় পার্টির পরবর্তী করণীয় জানিয়ে দেওয়া হবে।’

জি এম কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিএনপির নেতা-কর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

স্বাস্থ্য-শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডাকে প্রধানমন্ত্রীর আহ্বান

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

জি এম কাদেরকে গ্রেপ্তার দাবিতে উত্তরায় বাসভবনের সামনে বিক্ষোভ, ইট–পাটকেল নিক্ষেপ

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

মূল ফটক ও প্রশাসনিক ভবনের তালা ভেঙে চেয়ারে বসলেন চুয়েটের নতুন ভিসি, সঙ্গে বহিরাগত

🕒 প্রকাশ: ০২:০৪ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

বিএনপির নেতাকর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250