মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

ন্যায্য দাম পেয়ে খুঁশি মৌলভীবাজারের আনারস চাষিরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

চাষের আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর মৌলভীবাজারের পাহাড়-টিলায় আগাম জাতের আনারসের ভালো ফলন হয়েছে। উৎপাদনের  মৌসুমে ন্যায্য দাম পেয়ে খুবই খুশি চাষিরা। 

প্রতিদিন শ্রীমঙ্গলের আড়ত জুড়ে প্রায় কোটি টাকার আনারস কেনা-বেচা হচ্ছে। মৌলভীবাজারের এই সুস্বাদু আনারস খুব শিগগিরই রপ্তানির চিন্তাভাবনা চলছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

এই প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, মৌলভীবাজারের উৎপাদিত আনারস শিগগিরই বিদেশে রপ্তানির বিষয়ে সরকার একটি পরিকল্পনা হাতে নিয়েছে। এটি বাস্তবায়িত হলে চাষিরা আরও লাভবান হবেন।

জানা গেছে, শুষ্ক মৌসুমে সেচ সংকট মোকাবিলা ও অধিক দামে একাধিকবার কীটনাশক প্রয়োগ করতে হয়েছে। এতে অন্যান্য বছরের তুলনায় এই বছর চাষিদের উৎপাদন ব্যয় বেড়েছে। তারপরও এবার আনারসের ভালো ফলন হয়েছে। উৎপাদনের এই ভরা মৌসুমে চাষিরা আনারসের ন্যায্যদাম পেয়ে খুবই খুশি।

চাষি সামছুল হক গণমাধ্যমকে বলেন, তিনি ২০২৪ সালে তিন থেকে চারটি টিলায় আনারস চাষ করেছেন। প্রথম দিকে সেচ সমস্যার সম্মুখীন হন তিনি। তবে সমস্যা কাটিয়ে তার বাগানে আনারসের ভালো ফলন হয়েছে। এখন পর্যন্ত তিনি ২০ থেকে ২৫ লাখ টাকার আনারস বিক্রি করেছেন।

আরেক চাষি জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত তার বাগান থেকে প্রায় ২৫ লাখ টাকার আনারস বিক্রি হয়েছে। তার বাগানে অন্তত আরও দেড় লাখ আনারস আছে। বাজারের এই দাম অব্যাহত থাকলে এই বছর লাভের পরিমাণ বেশি থাকবে।

আরো পড়ুন: ৪১.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায়

কৃষি বিভাগ জানিয়েছে, মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় আনারসের চাষাবাদ হয়ে এলেও সবচেয়ে বেশি চাষ ও উৎপাদন হয় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায়।

এখানে ‘হানিকুইন’, ‘জায়েন্ড কিউ’ এবং ‘ক্যালেন্ডার’এই তিন জাতের মধ্যে বিলাতি জাতের আনারস হানিকুইনেরই উৎপাদন হয় বেশি এবং এর চাহিদাও ব্যাপক। গরমের কারণে রসালো ফল আনারসের ব্যাপক চাহিদা থাকায় প্রতিদিন প্রায় কোটি টাকার আনারস কেনা-বেচা হচ্ছে শ্রীমঙ্গল আড়তে।

কৃষি অফিসের তথ্য মতে, জেলায় ১ হাজার ২১৫ হেক্টর পাহাড়ি জমিতে আনারস চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন ধরা হয়েছে ১ হাজার ৬০০ মেট্রিক টন। 

নতুন বাজার আড়ত সমিতির সাধারণ সম্পাদক হাজি মো. আবু তাহের গণমাধ্যমকে বলেন, ছোট সাইজের আনারস হালি প্রতি ৪০ থেকে ৬০ টাকা, মাঝারি সাইজের আনারস ৮০ থেকে ১০০ এবং বড় সাইজের আনারস হালি প্রতি ১২০ টাকা থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর সর্বাধিক বড় সাইজটা ২০০ থেকে ২৫০ টাকা। 

এই আড়তে প্রতিদিন কম করে প্রায় কোটি টাকার আনারস কেনা-বেচা হচ্ছে। এতে আড়তদাররা যেমন খুশি, তেমনি চাষিরাও ভালো দাম পাচ্ছেন বলে জানান তিনি।

এইচআ/ 

আনারস ন্যায্য দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250