শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে মরদেহের স্তূপ: লাশঘরে জায়গা নেই, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি *** দেশে বাড়তে পারে দারিদ্র্য, ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা *** তিন দিনে ৩৭৬ অভিযোগে ৮ কোটি টাকার চাঁদা, পাঁচ দিনে ঘুষের অভিযোগ ৬৬ কোটি—তথ্য সংগ্রহের পর কী হবে? *** মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত *** ফেসবুক থেকে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকেরা, ভয়ের এই প্রবণতাকে কীভাবে দেখছেন বিশেষজ্ঞরা *** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন

চেনা যায় এই মানসিক ভারসাম্যহীন তরুণীকে?

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রথম দেখায় একজন মানসিক ভারসাম্যহীন নারী ভেবেই যে কেউ এড়িয়ে যাবেন।  উস্কোখুস্কো চুল, পরনে ময়লা পোশাক আর মুখভর্তি ময়লা- সামাজিক মাধ্যমে এমনই একটি ভিডিও ঘুরছে। কেন ঘুরছে? এই প্রশ্ন থেকে একটু দেখা শুরু করলেই নেটিজেনদের চোখ কপালে উঠে যাবে, কেননা ততক্ষণে ভিডিওতে চলে এসেছেন জোভান। খটকা সেখানেই। ধীরে ধীরে অনেকেই অনুমান করবেন যে মানসিক ভারসাম্যহীন নারীটি কেয়া পায়েল। কিন্তু দ্বিধা থেকেই যাবে। জানা গেছে,  এই লুকের সূত্রপাত একটি শুটিংয়ের দৃশ্য থেকে।

সম্প্রতি কেয়া পায়েলের এই ভিন্ন রূপের একটি ভিডিও প্রকাশ করেন তার সহশিল্পী ও জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দাঁড়িয়ে আছেন। ভিডিওর একপর্যায়ে তাকে উচ্চস্বরে বলতে শোনা যায় যে, কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং সে বিচার চায়। এমন সময় জোভান মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হলে কেয়া তার দিকে তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জোভান মজা করে লেখেন, ‘ছেমরি পাগল নাকি?? আমারে কয় খাইয়া লাইবো!’

ভিডিওটি প্রকাশের পর ভক্ত ও অনুরাগী মহলে বেশ আলোচনা সৃষ্টি করে। প্রথম দেখায় তারা কেয়াকে চিনতেই পারেননি বলেও মন্তব্য করেন। কেয়ার অভিনয়ের প্রশংসা করে একজন লিখেছেন, ‘বাপরে বাপ, কি মারাত্মক অভিনয়!’, মেকআপ নিয়ে অন্য একজনের মন্তব্য, ‘মানিয়েছে, একদম পারফেক্ট মেকআপ।’ সব মিলিয়ে নেটিজেনরা তার এই কাজের প্রতি একাগ্রতা ও সাহসিকতার প্রশংসা করেছেন।

মনে করা হচ্ছে  এটি মূলত একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য, যদিও নাটকটির নাম এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নাটকটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন ফারহান আহমেদ জোভান।

এর আগেও এই জুটি বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। গ্ল্যামার আর সাবলীল অভিনয়ের জন্য জনপ্রিয় হলেও চরিত্রের প্রয়োজনে এমন ব্যতিক্রম লুকে নিজের অভিনয় দক্ষতা ফের প্রমাণ করলেন অভিনেত্রী।

জে.এস/

কেয়া পায়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250