শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

জাতীয় পার্টি রক্ষার দায়িত্ব নেতা-কর্মীদের—শামীম পাটোয়ারীর মন্তব্যের প্রতিক্রিয়ায় চুন্নু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৮ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব কোনো বিশেষ দলের নয় বলে মন্তব্য করেছেন দলটির (একাংশ) নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, জাতীয় পার্টিকে রক্ষা করতে প্রয়োজন সাধারণ মানুষের সমর্থন ও এরশাদপ্রেমিক তৃণমূলের নেতা-কর্মীদের। মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন চুন্নু।

এর আগে গত সোমবার একটি টেলিভিশনে দেওয়া বক্তব্যে জাতীয় পার্টির জি এম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টিকে রক্ষা বিএনপির দায়িত্ব বলে মন্তব্য করেন। এ মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

জাতীয় পার্টির (একাংশ) নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘জনগণের ভালোবাসায় জাতীয় পার্টি স্বমহিমায় উজ্জ্বল। যেকোনো সংকটে-সংগ্রামে এ দেশের জনগণ সব সময় আমাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশা আল্লাহ। তাই জাতীয় পার্টিকে রক্ষার জন্য কোনো বিশেষ দলের আনুকূল্য নয়, প্রয়োজন দেশের সাধারণ মানুষের সমর্থন ও এরশাদপ্রেমিক তৃণমূলের নেতা-কর্মীদের ত্যাগ।’

মুজিবুল হক চুন্নুর বিবৃতিতে বলা হয়, ‘সোমবার একটি টেলিভিশন টক শোতে জনৈক শামীম হায়দার পাটোয়ারীর একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি তার বক্তব্যে জাতীয় পার্টিকে রক্ষার জন্য একটি দলের সাহায্যের কথা বলেছেন। এটি অত্যন্ত লজ্জাজনক ও হতাশাজনক।'

মুজিবুল হক চুন্নু শামীম হায়দার পাটোয়ারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250