শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪১ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন সংক্রান্ত রুল মঞ্জুর করে বুধবার (১২ই মার্চ) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চ তাকে জামিন দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৮ই জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীকে হত্যা চেষ্টার ঘটনায় গত বছরের ২৯শে সেপ্টেম্বর মামলা হয়। ওই মামলায় ৫ই নভেম্বর শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়। নিম্ন আদালতে ওই মামলায় জামিন চেয়ে বিফল হয়ে হাইকোর্টে আবেদন করেন শমী কায়সার।

আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, পুলিশ প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত হাইকোর্ট জামিন দিয়েছেন।

এইচ.এস/

শমী কায়সার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250