বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস

স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান উপদেষ্টা এম সাখাওয়াতের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ’বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সার্বিক কাজের প্রক্রিয়ায় আরো দ্রুততা আনতে হবে, এ কাজে সকলের সহযোগিতা লাগবে। পাটের হারানো ঐতিহ্য পুনর্জাগরণে আন্তরিক হয়ে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা পেলে এ খাতের উন্নতি হবে।’

সোমবার (১৯শে আগস্ট) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দফতর-সংস্থা প্রধানদের সাথে মতবিনিময়কালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

আরও পড়ুন: তাপস-আতিকুলসহ ১২ সিটি মেয়রকে অপসারণ

বস্ত্র ও পাটের উন্নয়ন এবং পাটের ব্যবহার বৃদ্ধিতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও প্রতিবন্ধকতা নিয়ে বক্তব্য করেন।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মঈনুল ইসলাম, তসলিমা কানিজ নাহিদা, সুব্রত শিকদার, বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান ফারুক আহমেদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মাহমুদ হোসেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ আনওয়ার হোসেন, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক শহিদুল ইসলাম, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরাসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসি/কেবি

স্বচ্ছতা উপদেষ্টা এম সাখাওয়াত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250