রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের *** জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী *** আমরা আবার রাস্তায় নামব, প্রতিবাদ না করার মুচলেকা দিইনি: অভিজিৎ দীপকে *** মেসিকে ধন্যবাদ জানিয়ে জার্সিতে সতীর্থদের আবেগঘন বার্তা *** আমাকে আটক বা গ্রেপ্তার নয়, বরং ‘অপহরণ’ করা হয়েছে: ইউটিউবার ধ্রুব রাঠি *** শারদীয় দুর্গোৎসবে মুক্তির তালিকায় ৩ সিনেমা *** দুর্গাপূজায় হয়নি নতুন ঢাক বিক্রি, বাদ্যযন্ত্র কারিগরদের হাহাকার *** প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন, সফরে কী কী অগ্রাধিকার পাচ্ছে *** কন্যাশিশুর নিরাপত্তা রক্ষায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী *** রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু

পাকিস্তান যাওয়ার অনুমতি পেয়ে সরকারকে কৃতজ্ঞতা জানালেন শবনম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

এখনো পাকিস্তানের মিডিয়া ও সাধারণ দর্শক মনে রেখেছেন বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশেই জনপ্রিয় অভিনেত্রী শবনমকে। তারই প্রমাণ ‘সিতারা-ই-ইমতিয়াজ’। দেশটির এ সর্বোচ্চ পদকটি পেতে যাচ্ছেন শবনম। 

আগামী ২৩শে মার্চ এ সম্মাননা তুলে দেওয়া হবে। এতদিন বাংলাদেশ সরকার দেশটিতে যাওয়ার অনুমতি দিচ্ছিল না তাকে। তবে এখন আর বাধা নেই। তাকে পাকিস্তান যাওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। বুধবারই দেশ ছাড়বেন তিনি।

আরো পড়ুন: স্ত্রীর কপালে চুমুতে ভরিয়ে দিলেন রাখির প্রাক্তন স্বামী

এ বিষয়ে শবনম বলেন, ‘সরকারের আন্তরিক সহযোগিতা না পেলে জীবনের শেষ মুহূর্তে এই সম্মাননা গ্রহণ করতে পারতাম না। আমি কৃতজ্ঞ।’

নির্মাতা এহতেশামের হাত ধরেই চলচ্চিত্রে শবনমের আবির্ভাব। চান্দা, তালাশ, হারানো দিন, নাচের পুতুল ছবিগুলো দিয়ে অবিভক্ত পাকিস্তানের দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। 

এর আগে শবনম পাকিস্তানে কাজের স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ ১৩ বার নিগার, তিনটি জাতীয়, পিটিভি এবং লাক্স লাইফটাইম অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়াও ২০১৭ সালে লাহোর সাহিত্য উৎসবে প্রধান অতিথির আসন অলংকৃত করার বিরল গৌরব অর্জন করেন শবনম।

এসি/ আই. কে. জে/  

পাকিস্তান শবনম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250