মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জামায়াত-নেতৃত্বাধীন জোটও শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে’ *** চিহ্নিত মহল গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টা *** অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ *** এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা *** কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা *** ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ *** আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি, আমাদের স্কোর খুবই হতাশাজনক: টিআইবি *** নির্বাচনে কারচুপির আশঙ্কা দেখছি না: মির্জা ফখরুল *** মৌসুমী ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী, সানী ধানের শীষের প্রচারে, নেটিজেনদের আক্রমণ

শাটডাউন কর্মসূচি করুক, আন্দোলনকারীদের সঙ্গে আজ বৈঠক হবে না: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৫

#

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তাদের সঙ্গে আজ রোববার (২৯শে জুন) কোনো বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করতে চাইলে করুক। অর্থ মন্ত্রণালয়ে আজ দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আজ এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।

আন্দোলনকারী এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক না করার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আগামী ১লা জুলাই তাদের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা, তা–ও হবে কী না, সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

এদিকে আজ বেলা দুইটার দিকে এনবিআর সূত্রে জানা যায়, আজ বিকেল চারটায় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের। অর্থ উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা ছিল। এ জন্য আয়কর, কাস্টমস ও ভ্যাট ক্যাডারের ২০ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের সদস্য চূড়ান্ত করা হয়। এতে নেতৃত্ব দেওয়ার কথা ছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদারের।

সব পক্ষের মতামতের ভিত্তিতে রাজস্ব খাতে যৌক্তিক সংস্কারে টানা কয়েক দিন ধরে আন্দোলন করছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। গতকালের মতো আজ রোববারও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। এনবিআর সংস্কার পরিষদের ব্যানারে এ আন্দোলন চলছে।

সালেহউদ্দিন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘জামায়াত-নেতৃত্বাধীন জোটও শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে’

🕒 প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

চিহ্নিত মহল গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250