শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির গতিসীমা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩১ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় যানজট এড়াতে পদ্মাসেতুর ওপর দিয়ে গাড়ির চলাচলের গতিসীমা ৬০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

রোববার (৯ই মার্চ) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সড়ক ও রেলপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা ফাওজুল কবির বলেন, ‘ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত যেতে পারে, সে জন্য পদ্মা সেতুতে গতিসীমা ৮০ কিলোমিটার করা হবে। এতে যানজট হবে না, গাড়ি আটকে থাকবে না, দ্রুত গাড়ি চলে যেতে পারবে।’

ঈদে জানমালের নিরাপত্তার স্বার্থে রাজধানীর বাস টার্মিনালগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো ও সেগুলো তদারকির ব্যবস্থা করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ঈদের সময় গুলিস্তান, ফুলবাড়িয়া, মহাখালী গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় সিসিটিভি বসানো হবে এবং সেগুলো তদারকি করা হবে। এগুলোর জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে।’

এইচ.এস/


পদ্মা সেতু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250