মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২৬ জেলে জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ৯ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বেশ কয়েকটি লবণবাহী ট্রলারডুবির পর ২৬ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (৮ই মে) সাগরে প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শোয়াইব।

তিনি জানিয়েছেন, বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে মহেশখালী, বাঁশখালী ও আনোয়ারা অঞ্চলে কালবৈশাখী ঝড়ে উত্তাল সমুদ্রে সাঙ্গু মোহনা, উঠান মাঝির ঘাট, বারো আউলিয়া ঘাট ও দোভাষী বাজার ঘাট-সংলগ্ন এলাকায় বেশ কিছু লবণবাহী ট্রলার ডুবে যায়। খবর পেয়ে বিপদগ্রস্ত ব্যক্তিদের উদ্ধারে কোস্টগার্ডের টহলরত জাহাজ বিসিজিএস অপূর্ব বাংলা ও সাঙ্গুর বিসিজি স্টেশনের বোটযোগে জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

আরো পড়ুন: উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

কোস্টগার্ডের এ কর্মকর্তা আরো জানান, কোস্টগার্ডের জাহাজ ও বোটের সমন্বিত প্রচেষ্টায় উত্তাল সমুদ্রে প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে সাগরে ভাসতে থাকা ২৬ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে তাদেরকে পতেঙ্গায় অবস্থিত কোস্টগার্ড বার্থে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এসি/ আই.কে.জে/


বঙ্গোপসাগর ট্রলারডুবি:

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250