শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এবারের ঈদে বাড়ি যেতে পারবেন উবারে!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

এবারের ঈদের ছুটিতে নিজের গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে চান অনেক চাকরিজীবী। কিন্তু চেষ্টা করেও পাননি ট্রেন বা বাসের টিকিট। যেহেতু পরিবার নিয়ে বাড়ি যাবেন, তাই দুশ্চিন্তায় পড়েন অনেকে। তবে চিন্তার কিছু নেই, সহজ সমাধান হিসেবে এসেছে উবার ইন্টারসিটি সার্ভিস।

এক বিজ্ঞপ্তিতে উবার জানিয়েছে, শহরের বাইরে যেকোনো জায়গায় ভ্রমণের জন্য ইন্টারসিটি চমৎকার একটি সার্ভিস। বিশেষ করে যদি চার সদস্যের পরিবার হয়, তাহলে তাদের জন্য ইন্টারসিটি, আর আট জন পর্যন্ত সদস্যের দলের জন্য বেছে নেয়া যায় ইন্টারসিটি এক্সএল সার্ভিস। তাই বগুড়া, চট্টগ্রাম বা ময়মনসিংহ, গন্তব্য যেখানেই হোক না কেন, যাতায়াত হবে আরামদায়ক ও সাশ্রয়ী।

আরো পড়ুন : ঈদুল ফিতর উপলক্ষ্যে স্মার্টফোনের যত অফার

উবার ইন্টারসিটি সার্ভিসে সম্প্রতি যুক্ত হয়েছে রাউন্ড ট্রিপ ফিচার। এখন ঢাকা থেকে যেকোনো শহরে যাওয়ার সময় সর্বোচ্চ ৫ দিনের জন্য আউটস্টেশন রাউন্ড ট্রিপ বুক করতে পারবেন যাত্রীরা। এই পুরো সময়টায় ওই গাড়ি এবং চালক যাত্রীর সাথেই থাকবেন। আরও আছে যাত্রাপথে স্টপ যোগ করার বাড়তি সুবিধা। ৯০ দিন আগে পর্যন্ত অগ্রিম ট্রিপ বুক করার ফিচার থাকার ফলে শেষ মুহূর্তে গাড়ি পাওয়া নিয়েও সমস্যায় পড়তে হবে না।

নিরাপত্তাকে উবার সবসময় সর্বোচ্চ গুরুত্ব দেয়। সার্বক্ষণিক জিপিএস ট্র্যাকিং, লাইভ লোকেশন শেয়ারিং, চালকের নাম, ছবি, রেটিং ইত্যাদি জানানো, সেইফটি টুলকিট, হটলাইন, ইন্স্যুরেন্স পলিসিসহ নানা ধরনের নিরাপত্তার ফিচার এখানে রয়েছে। তাই যাতায়াতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও নিশ্চিন্ত থাকা যায়। 

এস/ আই. কে. জে/ 


উবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250