সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

পেট্রল, অকটেন, ডিজেলের দাম কমল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ৩১শে মে ২০২৫

#

সব ধরনের জ্বালানি তেলের দাম কমেছে। প্রতি লিটার ডিজেলের দাম লিটারে কমেছে ২ টাকা। আর অকটেন ও পেট্রলের দাম লিটারে কমেছে ৩ টাকা। আগামীকাল (১লা জুন) থেকে এ দাম কার্যকর হবে। আজ শনিবার (৩১শে মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের দাম ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোক্তা পর্যায় প্রতি লিটার ডিজেলের দাম ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা করা হয়েছে। পেট্রলের দাম ১২১ টাকা থেকে লিটারে ৩ টাকা কমিয়ে ১১৮ টাকা করা হয়েছে। আর অকটেনের দাম ১২৫ টাকা লিটার থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে।

গত মাসেও জ্বালানি তেলের দাম কমিয়েছিল সরকার। সেবার অকটেন, পেট্রল ও ডিজেলে লিটার প্রতি ১ টাকা কমানো হয়েছিল।

এইচ.এস/

দাম কমেছে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250