বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা *** সরকার এই অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন চায়: মীর শাহে আলম

এক লাখ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম বানাবে ভারত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে তৈরি হতে চলছে চতুর্থ ক্রিকেট স্টেডিয়াম। ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাতিলের পর আরও একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। যেখানে ১ লাখ দর্শক গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে ৬৮ কিলোমিটার দূরে তৈরি হবে এই স্টেডিয়াম। ইতোমধ্যেই ৫০ একর জমি চিহ্নিত করে ফেলেছে মুম্বাই ক্রিকেট সংস্থা। সেই জমি অধিগ্রহণ করার জন্য দরপত্র দিয়েছে মহারাষ্ট্রের রাজ্য সড়ক উন্নয়ন সংস্থা। মহারাষ্ট্র সরকার অনুমতি দিলেই কাজ শুরু হবে বলে জানিয়েছে তারা।

টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দলকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা দেয়া হয়। সেই দিন মুম্বাইবাসীর উৎসাহ দেখে শিবসেনা প্রধান আদিত্য ঠাকুর বলেছিলেন, এবার থেকে সব বিশ্বকাপের ফাইনাল মুম্বাইয়ে হোক।

আরো পড়ুন : ব্যালন ডি’অরের অঙ্কে নতুন মোড়, নতুন অঙ্কে কে এগিয়ে

গত মাসে মুম্বাই ক্রিকেট সংস্থার সভাপতি অমোল মারা গেছেন। এই স্টেডিয়াম তার স্বপ্ন ছিল। তাই ক্রিকেট সংস্থা তা পূরণ করার পরিকল্পনা নিয়েছে। মহারাষ্ট্রের বিধানসভায় মুম্বাইয়ের ক্রিকেটারদের সংবর্ধনা দেয়া হয়েছে। সেই সময় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস জানান, মুম্বাইয়ে একটি বড় স্টেডিয়াম দরকার। তিনি এই স্টেডিয়ামের কথাই বলেছিলেন বলে জানানো হয়েছে রিপোর্টে।

মুম্বাইয়ে এখন যে তিনটি স্টেডিয়াম রয়েছে তার মধ্যে কোথাও ৫০ হাজার দর্শকও বসতে পারেন না। ওয়াংখেড়েতে ৩৩ হাজার, ব্র্যাবোর্ন ২০ হাজার ও ডিওয়াই পাতিলে ৪৫ হাজার দর্শক ধরে। এই নতুন স্টেডিয়ামে ১ লক্ষ দর্শক ধরবে বলে জানা গেছে।

এখন ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। সেখানে ১ লক্ষ ৩০ হাজার দর্শক খেলা দেখতে পারেন। মুম্বাইয়ের এই স্টেডিয়াম তৈরি হলে সেটি হবে দেশটির দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম।

এস/ আই.কে.জে/


ভারত স্টেডিয়াম টি-টোয়েন্টির বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায়

🕒 প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250