শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে মরদেহের স্তূপ: লাশঘরে জায়গা নেই, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি *** দেশে বাড়তে পারে দারিদ্র্য, ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা *** তিন দিনে ৩৭৬ অভিযোগে ৮ কোটি টাকার চাঁদা, পাঁচ দিনে ঘুষের অভিযোগ ৬৬ কোটি—তথ্য সংগ্রহের পর কী হবে? *** মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত *** ফেসবুক থেকে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকেরা, ভয়ের এই প্রবণতাকে কীভাবে দেখছেন বিশেষজ্ঞরা *** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যে ব্যাখ্যা দিলেন আখতার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতা ও সম্ভাব্য জোটের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। শনিবার (২৭শে ডিসেম্বর) মধ্যরাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ বিষয়ে বক্তব্য তুলে ধরেন।

আখতার হোসেন জানান, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির সঙ্গে অন্যান্য দলগুলোর অবস্থানের পার্থক্য চোখে পড়লেও, সংস্কারের নির্দিষ্ট বিষয়গুলোতে এনসিপি, জামায়াতসহ কয়েকটি দল স্বাভাবিকভাবেই একমত হয়েছে। তার ভাষায়, রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে যে অঙ্গীকার—সেটিই বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনী জোট বা সমঝোতা বিবেচনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরা হচ্ছে।

তবে এই সমঝোতা নিয়ে এনসিপির ভেতরেও বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। শনিবারই কেন্দ্রীয় কমিটির অন্তত ৩০ জন নেতা জামায়াতের সঙ্গে সমঝোতার বিরোধিতা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন বলে জানা গেছে।

জে.এস/

এনসিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250