রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের *** হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মোট ১০৯৬ *** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২১৫৮ জন ভর্তি *** ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং *** ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কর্তৃপক্ষ বলছে গুজব *** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে রেখে অন্যদের ছেড়ে দিয়েছে পুলিশ *** দক্ষিণ আফ্রিকার ২ প্রধান শহরে বন্দুক হামলায় নিহত ২৭ *** সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ চাইল খেলাফত মজলিস *** মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়: শফিকুর রহমান

আইনমন্ত্রী

জনগণের জানমালের ক্ষতি হলে আইন অনুযায়ী ব্যবস্থা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণের জানমালের ক্ষতি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

শুক্রবার (১২ই জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জাংশন স্টেশনে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আমার বিশ্বাস নতুন প্রজন্মের যারা ছাত্রছাত্রীরা, যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন, সেই আদেশ তারা মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে। আরও বড় কথা হচ্ছে, আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখ-কষ্ট ভোগ করুক সেগুলো পরিহার করে তারা তাদের ব্যবস্থা নেবে। আমার মনে হয় তারা ঘরে ফিরে যাবে।

মন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব জনগণের সুবিধা-অসুবিধা দেখা এবং সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। আমি বিশ্বাস করি কোটা সংস্কার আন্দোলনকারীরা  জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখ-কষ্ট ভোগ করুক সেগুলো পরিহার করে তারা তাদের ব্যবস্থা নেবে। আমার মনে হয় তারা ঘরে ফিরে যাবে।

তিনি আরও বলেন, আমার কথা হচ্ছে, সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। সরকারের দায়িত্ব, জনগণের সুবিধা-অসুবিধা দেখা এবং সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে।

এইচআ/  আই.কে.জে

আইনমন্ত্রী আনিসুল হক কোটা আন্দোলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250