রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের *** হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মোট ১০৯৬ *** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২১৫৮ জন ভর্তি *** ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং *** ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কর্তৃপক্ষ বলছে গুজব *** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে রেখে অন্যদের ছেড়ে দিয়েছে পুলিশ *** দক্ষিণ আফ্রিকার ২ প্রধান শহরে বন্দুক হামলায় নিহত ২৭ *** সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ চাইল খেলাফত মজলিস *** মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়: শফিকুর রহমান *** শুধু আলোচনার মাধ্যমেই অচলাবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব: ইরান

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে রেখে অন্যদের ছেড়ে দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে রেখে অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে। ওই ২৭ জনের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দলীয় কার্যালয়ে মিটিং করতে পুলিশের অনুমতি লাগে না। তবে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন নাশকতা করার জন্য একত্রিত হয়েছে। সে অনুযায়ী পুলিশ সেখানে যায়।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের আটক করার পর যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ২৭ জনকে রাখা হয়েছে, অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে। তাদের মোবাইল ফোন ফরেনসিক করা হবে।

গতকাল শনিবার বেলা ৩টার দিকে গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে সাংবাদিক নেতাসহ সেখানে থাকা নেতা-কর্মীদের আটক করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের হিসাবে, অভিযানে ২৮০ থেকে ৩০০ জনকে হেফাজতে নেওয়া হয়েছিল।

জাসদ বলছে, পুলিশের অনুমতি নিয়েই কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল। সভায় অভিযান চালিয়ে নেতা-কর্মীদের আটক করা হয়েছে বলে অভিযোগ দলটির।

জাসদের পক্ষ থেকে আওয়ামী লীগের লোকজনের গোপন বৈঠকের অভিযোগও অস্বীকার করা হয়েছে। জাসদ কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যকেও আটক করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

সমাজতান্ত্রিক দল (জাসদ)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250