মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

নারী নিপীড়নের প্রতিবাদে আজ মধ্যরাতে রাজপথে নামবেন বাঁধন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, দেশ সংস্কারের দাবিতে রাজপথে নেমেছিলেন বাঁধন। ছাত্র-জনতার পক্ষে হত্যা, গুম, নির্যাতনসহ সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। 

অভিনেত্রী আজমেরী হক বাঁধন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন। এবার ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে রাজপথে নামার আহ্বান জানালেন বাঁধন। ‘শেকল ভাঙার পদযাত্রা’য় অংশ নেওয়ার জন্য সকল নারীদের আমন্ত্রণ জানালেন অভিনেত্রী। 

আরও পড়ুন: নায়িকা হওয়ার প্রস্তাব ফেরালেন দীপ্তি চৌধুরী

জানা গেছে, আজ শুক্রবার (৩০শে আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিটে শাহবাগে নারীদের অংশগ্রহণে এই পদযাত্রাটি যাবে সংসদ ভবন অভিমুখে।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নারীরা ‘শেকল ভাঙার পদযাত্রা’য় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১৩টি দাবি উত্থাপন করবেন। 

বিগত সরকারের আমলে নিপীড়ন, নির্যাতন ও ধর্ষণের বিচারকার্য দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবিও তোলা হবে। শুধু তাই নয়, এই পথযাত্রায় দেশের সকল নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিও তোলা হবে।

এসি/ আই.কে.জে/

বাঁধন নারী নিপীড়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250