বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী *** ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের *** রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত *** ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা *** সম্পর্ক মেরামতে দিল্লি যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এখন ঢাকার পালা: সাবেক ভারতীয় হাইকমিশনার *** হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক, হামলা না করার প্রতিশ্রুতি *** ভারত কেন একই কথা বারবার বলছে *** সত্যিই কী মক্কায় ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা *** কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’

নির্বাচনের আগে পদোন্নতির সুযোগ বাড়ছে কর্মকর্তাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ বাড়াতে যাচ্ছে সরকার। এ ছাড়া নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীদের যেসব পদে পদোন্নতি জটিলতা রয়েছে, নিয়োগবিধি সংশোধন করে তা দূর করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশীদের সভাপতিত্বে আজ মঙ্গলবার (৩০শে সেপ্টেম্বর) সচিবালয়ে প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায় নির্বাচন কমিশন কর্মচারী নিয়োগবিধিমালা ২০২৩ সংশোধনের জন্য উত্থাপনের কথা রয়েছে। এর বাইরে আরও কয়েকটি প্রস্তাব পাসের জন্য সচিব কমিটির বৈঠকে উত্থাপনের কথা।

প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটি হলো বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি, যা সরকারের প্রশাসনিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। মন্ত্রিপরিষদ সচিব এতে পদাধিকারবলে সভাপতিত্ব করেন।

ইসি তাদের প্রস্তাবে বলেছে, কমিশনের কার্যক্রমে আরও গতি আনতে তারা কর্মচারী নিয়োগবিধিমালা সংশোধন চাইছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগবিধি পরীক্ষণ-সংক্রান্ত উপকমিটি এ সংশোধনের বিষয়ে সুপারিশ করেছে।

বর্তমান নির্বাচন কমিশন কর্মচারী নিয়োগবিধি অনুযায়ী, সহকারী উপজেলা বা সহকারী থানা নির্বাচন কর্মকর্তার ৪০ শতাংশ পদে পদোন্নতির মাধ্যমে এবং ৬০ শতাংশ পদে সরাসরি নিয়োগ দেওয়া হয়। এ বিধান বদলে উভয় ক্ষেত্রে ৫০ শতাংশ করে নিয়োগের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন।

এখন নির্বাচন কমিশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ৭০ শতাংশ পদে সরাসরি এবং ৩০ শতাংশ পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগ করা হয়। এ ক্ষেত্রে ৬০ শতাংশ পদে সরাসরি এবং ৪০ শতাংশ পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া এবং এই পদে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিল করার প্রস্তাব করেছে কমিশন।

জে.এস/

নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের

🕒 প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250