মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

গাজীপুরে ব্যাংক কর্মকর্তাদের কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

গাজীপুরে সোনালী ব্যাংকের একটি উপশাখার দুই কর্মকর্তা ও দুই আনসার সদস্যকে কুপিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে ব্যাংকের প্রায় আট লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। সোনালী ব্যাংক কর্তৃপক্ষের করা এ মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিদের।

সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার তদন্ত কর্মকর্তা মো. রাহেদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রোববার বিকেলে সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখার সাত লাখ ৮৪ হাজার টাকা জমা দিতে আনসার সদস্যদের নিয়ে ব্যাংকের দুই কর্মকর্তা গাজীপুর কোর্ট বিল্ডিং শাখায় যাচ্ছিলেন। পথে রথখোলা এলাকায় তারা হামলার শিকার হন।

পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য, অস্ত্রধারীরা অটোরিকশা থামিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ফাঁকা গুলি ছুড়ে ও চারজনকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আশপাশের লোকজন আহতাবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় আহতরা হলেন সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভী (৩৯) ও ক্যাশ কর্মকর্তা ফারজানা নাজনীন সিমু (২৭) এবং আনসার সদস্য আল আমিন (৩০) ও রাজু মিয়া (৪০)।

তারা এখন তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আই.কে.জে/

গাজীপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250