শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হুতিদের ড্রোন হামলা, গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি আরব *** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার

বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পেলেন কিহাক সাং

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকার মহান মুক্তিযুদ্ধে অবদানের পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি স্বরুপ বিদেশি বন্ধুদের সম্মানসূচক নাগরিকত্ব দিয়ে আসছে। গতকাল বুধবার (৯ই এপ্রিল) কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে বাংলাদেশ।

স্বাধীনতা পরবর্তী বাংলারেদশের শিল্প খাতের বিকাশ, বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান ও বৈদেশিক আয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মানসূচক নাগরিকত্ব (অনারারি সিটিজেনশিপ) দেওয়া হয়।

গতকাল বুধবার (৯ই এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’-এ আনুষ্ঠানিক উদ্বোধনী দিনে কিহাক সাংয়ের হাতে এ স্বীকৃতি তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং তার ৭৮ বছরের জীবনের অর্ধেকের বেশি সময় ধরে জড়িয়ে আছেন বাংলাদেশের সঙ্গে। আশির দশকে বাংলাদেশের পোশাকশিল্প উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী।

এ পর্যন্ত পাঁচজন ব্যক্তিকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছ। বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুসারে বিদেশি নাগরিকদের সম্মানসূচক নাগরিকত্ব দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ।

আরএইচ/



সম্মানসূচক নাগরিকত্ব কিহাক সাং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250