শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

বিচার বিভাগীয় কার্যক্রম পরিদর্শনে বরিশাল আদালত চত্বরে প্রধান বিচারপতি ও আন্তর্জাতিক প্রতিনিধিদল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদল বরিশালের বিচারিক প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (আজ, ২৫শে সেপ্টেম্বর) সকাল ৯টায় এই প্রতিনিধিদল বরিশাল জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। প্রধান বিচারপতি তাদের সঙ্গে নিয়ে আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইড কার্যক্রম ও চলমান বিচার প্রক্রিয়াসহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন।

বেলা সাড়ে ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলে ‘জুডিশিয়াল ইনডিপেনডেন্সি অ্যান্ড ইফিশিয়েন্সি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বিচারপতি ছাড়াও ইউএনডিপি প্রতিনিধিদল, বিভাগের বিভিন্ন জেলা ও দায়রা জজ এবং সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে বরিশাল সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ ফারুক হোসেন সাংবাদিকদের জানান, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দেশের বিচার বিভাগকে আরও কার্যকরী ও স্বাধীন করার লক্ষ্যে কাজ করছেন।

তিনি আরও জানান, দরিদ্র ও দুস্থ মানুষের বিচারসেবার প্রক্রিয়া সরাসরি দেখানোর জন্য ইউএনডিপির প্রধানসহ সাতজন ডেলিগেট তাদের আদালত পরিদর্শন করেছেন। মাঠ পর্যায়ের এই বিচার প্রক্রিয়া দেখে বিদেশি প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন বলে সিনিয়র জেলা ও দায়রা জজ ফারুক হোসেন জানান।

জে.এস/

প্রধান বিচারপতি ইউরোপীয় ইউনিয়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250