শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হুতিদের ড্রোন হামলা, গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি আরব *** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার

ফ্যাসিবাদের মুখাকৃতিতে একজনকে আগুন দিতে দেখা গেছে: ঢাবি প্রক্টর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে বানানো মোটিফে এক ব্যক্তিকে আগুন দিতে দেখা গেছে বলে সুখবর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

যোগাযোগ করলে আজ শনিবার (১২ই এপিল) এ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখার পর তিনি মুঠোফোনে সুখবর ডটকমকে এ তথ্য জানান।

প্রসঙ্গত, ঢাবির চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদ্‌যাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে। এর মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম এ প্রসঙ্গে সুখবর ডটকমকে শনিবার সকালে বলেন, ‘আজ শনিবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মোটিফ পুড়ে যায়।’

সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে মোটিফে আগুন দিতে দেখা গেছে। তিনি প্রথমে পর্দার আড়ালে প্রবেশ করেছেন। এরপর মোটিফে লিকুইড দিয়েছেন। এরপর আড়ালে এসে লাইটার জ্বালিয়ে ফায়ার টেস্ট করেছেন। পরে মোটিয়ে আগুন দিয়ে বেরিয়ে গেছেন। যে গেট দিয়ে ঢুকেছিলেন, সে গেট দিয়েই বেরিয়ে গেছেন।’

সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তিকে ছবিরহাট দিয়ে চলে যেতে দেখা গেছে বলেও জানান তিনি। প্রক্টর জানান, ওই ব্যক্তির পরনে ছিল কালো টিশার্ট, ব্রাউন প্যান্ট ও কালো স্যান্ডেল।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। তদন্ত কমিটি কত দিনের মধ্যে প্রতিবেদন দেবে জানতে চাইলে সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘অপরাধীকে আজকে বের করতে পারলে আজই করব।’

এইচ.এস/

মঙ্গল শোভাযাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250