রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত রুখে দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত করে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।

নব্বই দশকে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে শহীদ কে এম নাজির উদ্দিন জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (৯ই অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো বাণীতে তারেক রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়। গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। তাই শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে ধারণ করে দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শহীদ নাজির উদ্দিন জেহাদ নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে এক অবিস্মরণীয় নাম। রক্তমাখা ওই আন্দোলন ছিল বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার। স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে শহীদ জেহাদ পুলিশের বুলেট নিজের বুকে বরণ করে নেন। শাহাদাতবরণ করেন এই অকুতোভয় ছাত্রনেতা। তার রক্তের স্রোতের ধারা বেয়েই সে বছর সংঘটিত হয় গণ-অভ্যুত্থান; পতন হয় স্বৈরশাসক এরশাদের।

তারেক রহমান বলেন, ‘স্বৈরশাসক এরশাদ গণতন্ত্রকে হত্যা করেছিল। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা ও দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর দৃঢ়প্রত্যয় নিয়ে জেহাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা সে স্বপ্নকে বাস্তবায়ন করতে না পারলে তার আত্মা কষ্ট পাবে।’

শহীদ জেহাদ দিবস উপলক্ষে এ দিন পৃথক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যে স্বপ্ন ও আশা নিয়ে শহীদ নাজির উদ্দিন জেহাদ সেদিন স্বৈরাচারীর বুলেট নিজের বুকে বরণ করে নিয়েছিলেন, সে স্বপ্ন পূরণে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই হবে আমাদের মূল লক্ষ্য। আর তাতে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মা শান্তি পাবে।'

তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250