মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক পর্যবেক্ষক দল নিয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা *** ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১ *** গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী *** সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর পদক্ষেপের ঘোষণা নেপাল সরকারের *** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

বিসিবির বোর্ড মিটিং কাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪২ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামীকাল শনিবার (৯ই মার্চ) জরুরী সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুপুর বারোটা নাগাদ শুরু হবে এই সভা। 

শুক্রবার (৮ই মার্চ) এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।

বিসিবির এই জরুরী সভায় বোর্ডের ২৫ পরিচালকের সঙ্গে উপস্থিত থাকবেন সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। 

২০২২ সালের জুনে বিসিবির সর্বশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হয়। প্রায় ২০ মাস পর আরেক বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সভার প্রধান এজেন্ডা থাকবে, আসন্ন এজিএম নিয়ে পরিকল্পনা করা। এজিএম হওয়ার আগে কিছু বিষয় বোর্ডে পাশ করাতে হয়, মূলত সে কারণেই বিসিবির এ সভা।

আরও পড়ুন: জাতীয় দলের সাথে যোগ দিয়ে অনুশীলনে মুশফিক-মিরাজরা

এ ছাড়া পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম ও টি-২০ বিশ্বকাপের পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে এই বোর্ড সভায়।

এসকে/ 

বিসিবি বোর্ড মিটিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250