শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি

আপিল শুনানিতে নির্বাচন কমিশন কোনো পক্ষপাত দেখায়নি: সিইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৪ পূর্বাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে কমিশন কোনো পক্ষপাত দেখায়নি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টিও শিথিল করা হয়েছে।

গতকাল রোববার (১৮ই জানুয়ারি) নির্বাচন ভবনে টানা ৯ দিনের আপিল শুনানি শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শুনানি শেষে সিইসি নাসির উদ্দিন জানান, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে কমিশন কোনো পক্ষপাত দেখায়নি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের শর্তেও ছাড় দেওয়া হয়েছে।

সিইসি বলেন, ‘আমি এবং আমার টিমের পক্ষ থেকে কোনো পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত দেওয়া হয়নি। দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত সব বিষয়ে অভিন্ন নীতি অনুসরণ করা হয়েছে।’

১০ই জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানি শুরু করে কমিশন। রোববার পর্যন্ত তারা সব মিলিয়ে ৬৪৫টি আপিলের শুনানি ও নিষ্পত্তি শেষ করেছে। ৯ দিনের শুনানি শেষে আগে বাতিল হওয়া ৪০০-এর বেশি প্রার্থী পুনরায় আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনী প্রতিযোগিতায় ফিরেছেন।

ইসি সূত্রে জানা যায়, গত ২৯শে ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিনে দেশের ৩০০ আসনে ২ হাজার ৫৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪২টি মনোনয়ন বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়।

গত ১১ই ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-সংক্রান্ত গণভোট একসঙ্গে আয়োজনের তফসিল ঘোষণা করে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ই ফেব্রুয়ারি।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০শে জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে ২২শে জানুয়ারি থেকে এবং ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ১০ই ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার শেষ হবে।

এ এম এম নাসির উদ্দিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250